কুড়িগ্রামের উলিপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মৃত্যু
ধরলা পোস্ট |
প্রতিবেদক:
DharlaPost
প্রকাশিত: ২৭ অক্টোবর ২০২৬, ৬:১৮ অপরাহ্ণ
ছবি সংগৃহীত
ধরলা পোস্ট ডেস্ক :
কুড়িগ্রামের উলিপুরে রেললাইন পারাপারের সময় ট্রেনে কাটা পড়ে বছিরন বেওয়া (৭০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার তবকপুর ইউনিয়নের মণ্ডলপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত বছিরন বেওয়া ওই এলাকার মৃত নছির উদ্দিনের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে রেললাইন পার হওয়ার সময় উলিপুর থেকে চিলমারী-রমনাগামী একটি লোকাল ট্রেন চলে আসে। এ সময় দ্রুত সরে যাওয়ার চেষ্টা করেও ট্রেনের ধাক্কা থেকে রক্ষা পাননি তিনি। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলী সরকার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
এ বিষয়ে লালমনিরহাট রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান হাবিব জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।