ফুলবাড়ীতে ডিবি পুলিশের অভিযানে ১০৩ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১
ধরলা পোস্ট |
প্রতিবেদক:
DharlaPost
প্রকাশিত: ২৭ অক্টোবর ২০২৬, ৬:০৪ অপরাহ্ণ
ছবি সংগৃহীত
ধরলা পোস্ট ডেস্ক:
কুড়িগ্রামের ফুলবাড়ীতে গোয়েন্দা (ডিবি) পুলিশের মাদকবিরোধী অভিযানে ১০৩ পিস ইয়াবাসহ রহিদুল ইসলাম ওরফে অহিদুল (৪১) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) রাত আনুমানিক ৯টা ২০ মিনিটে ফুলবাড়ী উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের যতীন্দ্র নারায়ণ এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
কুড়িগ্রাম জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অফিসার ইনচার্জ মো. রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, জেলার মাদক নির্মূলে ডিবি পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় ফুলবাড়ীতে অভিযান চালিয়ে ১০৩ পিস ইয়াবাসহ একজনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি আরও জানান, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে ফুলবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। জেলায় মাদক নির্মূলে পুলিশের আইনগত কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি।