advertisement
advertisement

কুড়িগ্রামের উলিপুরে কৃষিজমির মাটি কেটে পুকুর খনন, ৫০ হাজার টাকা জরিমানা


ধরলা পোস্ট | প্রতিবেদক: DharlaPost প্রকাশিত: ৪ নভেম্বর ২০২৬, ৮:৪১ অপরাহ্ণ
কুড়িগ্রামের উলিপুরে কৃষিজমির মাটি কেটে পুকুর খনন, ৫০ হাজার টাকা জরিমানা

ছবি সংগৃহীত

advertisement


ধরলা পোস্ট ডেস্ক :

কুড়িগ্রামের উলিপুরে অবৈধভাবে কৃষিজমির মাটি কেটে পুকুর খনন ও মাটি বিক্রির দায়ে নুরুজ্জামান নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (৪ নভেম্বর) দুপুরে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের জানজায়গীর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। দণ্ডপ্রাপ্ত নুরুজ্জামান ওই এলাকার মোজাম্মেল হকের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, ওই এলাকায় স্কেভেটর দিয়ে কৃষিজমির মাটি কেটে পুকুর খনন এবং সেই মাটি বিক্রি করা হচ্ছিল। এ ঘটনায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ৭(ক) ধারা লঙ্ঘনের দায়ে একই আইনের ১৫ ধারায় তাঁকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। পরে তিনি তাৎক্ষণিকভাবে জরিমানার টাকা পরিশোধ করেন।

অভিযানে মামলার প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন দুর্গাপুর ইউনিয়নের উপসহকারী ভূমি কর্মকর্তা মশিউর রহমান। অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম মেহেদী হাসান।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, কৃষিজমি দেশের গুরুত্বপূর্ণ সম্পদ। জমির শ্রেণি ও প্রকৃতি পরিবর্তন করে অবৈধভাবে মাটি কাটা ও বিক্রির সুযোগ নেই। কৃষিজমি সুরক্ষায় এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রশাসনের নজরদারি ও ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর