advertisement
advertisement

ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো


ধরলা পোস্ট | প্রতিবেদক: DharlaPost প্রকাশিত: ৪ নভেম্বর ২০২৬, ২:৪০ অপরাহ্ণ
ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো

ছবি সংগৃহীত

advertisement


ধরলা পোস্ট ডেস্ক:

পোশাকশ্রমিকদের নতুন ন্যূনতম বেতন কাঠামো ডিসেম্বরের মধ্যে চূড়ান্ত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার গঠিত নিম্নতম মজুরি বোর্ড। আগামী বছরের জানুয়ারি থেকে নতুন কাঠামো অনুযায়ী বেতন দেওয়ার বিষয়ে শ্রমিক ও মালিকপক্ষ একমত হয়েছেন।

বুধবার (৪ নভেম্বর) মজুরি বোর্ডের প্রথম বৈঠক শেষে শ্রমিক প্রতিনিধি বাবুল আখতার এ তথ্য জানান।

তিনি বলেন, আগামী সপ্তাহে বোর্ডের পরবর্তী বৈঠক অনুষ্ঠিত হবে। সেখানে শ্রমিক ও মালিকপক্ষ নিজেদের দাবি-দাওয়া লিখিতভাবে উপস্থাপন করবেন। ডিসেম্বরের মধ্যেই নতুন মজুরি কাঠামো নির্ধারণ ও কার্যকরের প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

শ্রমিকদের কাজে ফিরে আসার আহ্বান জানিয়ে বাবুল আখতার বলেন, মজুরি নির্ধারণে সরকার কাজ করছে। উৎপাদন কার্যক্রম সচল রাখতে শ্রমিকদের কর্মস্থলে ফেরার অনুরোধ জানান তিনি।

বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী বলেন, এবার দ্রুততম সময়ের মধ্যে নতুন ন্যূনতম মজুরি নির্ধারণের সুপারিশ করা হবে। আগের মতো দীর্ঘসূত্রতা এড়ানোর চেষ্টা করা হবে।

মালিকপক্ষের প্রতিনিধিও ডিসেম্বরের মধ্যে নতুন বেতন নির্ধারণের কার্যক্রম শেষ করার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।

উল্লেখ্য, পোশাকশ্রমিকদের চলমান বিক্ষোভের পরিপ্রেক্ষিতে গত ১ নভেম্বর সরকার ছয় সদস্যের নিম্নতম মজুরি বোর্ড গঠন করে।
advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর