advertisement
advertisement

এই শহরে এক চিলতে গ্রামীণ বন


ধরলা পোস্ট | প্রতিবেদক: DharlaPost প্রকাশিত: ৭ নভেম্বর ২০২৬, ৮:০০ পূর্বাহ্ণ
এই শহরে এক চিলতে গ্রামীণ বন

বনানীর নগর বনের বুক চিরে চলে গেছে আঁকাবাঁকা হাঁটার পথ। দুই ধারের সবুজ গাছগাছালি তৈরি করেছে এক শ্যামল ও শান্ত পরিবেশ

advertisement

রাজধানীর বনানীতে সবুজের এক ভিন্ন পরিসর গড়ে উঠছে। বন অধিদপ্তর ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের যৌথ উদ্যোগে প্রায় এক কিলোমিটার দীর্ঘ ও ১২ হাজার বর্গমিটার আয়তনের জায়গায় গড়ে তোলা হচ্ছে এক দৃষ্টিনন্দন ‘নগর বন’। চারদিকে বড় বড় দালানকোঠার মধ্যে এক চিলতে এই অরণ্যে ঠাঁই পেয়েছে ২২০ প্রজাতির গাছগাছালি, লতাগুল্ম, ঔষধি উদ্ভিদ ও গুল্মজাতীয় ঝোপঝাড়। বনের ভেতর দিয়ে এঁকেবেঁকে চলে গেছে পায়ে হাঁটার পথ; রয়েছে জলাশয় ও বসার জায়গা।

বৃক্ষপ্রেমীদের সুবিধার্থে গাছের পরিচিতি তুলে ধরতে বসানো হয়েছে নামফলক ও কিউআর কোড। শাখায় শাখায় পাখির কলকাকলি, ফুলে প্রজাপতির ডানার মেলা আর ঘাসের বুকে বেজির আনাগোনা—সব মিলিয়ে শহরের মধ্যে এক টুকরো অরণ্য। নাগরিক জীবনের ক্লান্তি দূর করার পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষা এবং প্রকৃতির সঙ্গে মানুষের আত্মিক বন্ধন জোড়া লাগানোই এই ব্যতিক্রমী উদ্যোগের মূল লক্ষ্য।বনানীর নগর বনের বুক চিরে চলে গেছে আঁকাবাঁকা হাঁটার পথ।

দুই ধারের সবুজ গাছগাছালি তৈরি করেছে এক শ্যামল ও শান্ত পরিবেশনগর বনের পরিচর্যায় ব্যস্ত এক কর্মীশাখায় শাখায় ফুটেছে রক্তিম ‘পাউডার পাফ’ (Calliandra haematocephala) ফুলনগর বনের মাটিতে ঝরে পড়ে আছে সাদা রঙের ফুলআবাসিক ভবনের পাশ দিয়ে চলে গেছে নগর বনের পায়ে হাঁটা পথ।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর