মালাইকা অরোরা ও হর্ষ মেহতা। কোলাজ
বলিউড অভিনেত্রী ও মডেল মালাইকা অরোরা কি নতুন সম্পর্কে জড়িয়েছেন? কয়েক মাস ধরে এই প্রশ্ন ঘুরছে বলিউডে। হর্ষ মেহতা নামের হীরার এক ব্যবসায়ীর সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা নিয়ে চলছে নানা আলোচনা। এবার সেই গুঞ্জন আরও জোরালো হলো মানিশ মালহোত্রার দীপাবলির পার্টিতে তাঁদের একসঙ্গে উপস্থিতিতে।মুম্বাইয়ে আয়োজিত এই জমকালো পার্টিতে কথিত প্রেমিক হর্ষ মেহতাকে সঙ্গে নিয়ে হাজির হন মালাইকা।
তবে অনুষ্ঠানে প্রবেশের সময় কিংবা বের হওয়ার সময়—কোনো সময়ই দুজনকে একসঙ্গে আলোকচিত্রীদের সামনে পোজ দিতে দেখা যায়নি। মালাইকা একাই ছবি তোলেন। পরে অনুষ্ঠান শেষে বের হওয়ার সময় তাঁকে ইশারায় হর্ষকে ডাকতে দেখা যায়। দুজন একসঙ্গেই সেখান থেকে চলে যান। তবে বের হওয়ার আগে আলোকচিত্রীদের দিকে তাকিয়ে হাসিমুখে হাত নাড়েন হর্ষ। তাঁদের উদ্দেশে দেখান থাম্বস আপও।মালাইকা অরোরা।
অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে অনুষ্ঠানে মালাইকার পোশাকও ছিল নজরকাড়া।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।