advertisement
advertisement

জামালপুরে ট্রাকচাপায় একই পরিবারের ৩ জনসহ নিহত ৪


ধরলা পোস্ট | প্রতিবেদক: DharlaPost প্রকাশিত: ৭ নভেম্বর ২০২৬, ১:৫৪ অপরাহ্ণ
জামালপুরে ট্রাকচাপায় একই পরিবারের ৩ জনসহ নিহত ৪

ছবি সংগৃহীত

advertisement


ধরলা পোস্ট ডেস্ক:

জামালপুরের মেলান্দহে ট্রাকের চাপায় অটোরিকশার যাত্রী ও মোটরসাইকেল আরোহীসহ চারজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একই পরিবারের স্বামী, স্ত্রী ও আট মাস বয়সী শিশুকন্যা রয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

শনিবার (৭ নভেম্বর) সকাল ১০টার দিকে জামালপুর-মেলান্দহ সড়কের বৈঠামারী বুরুঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত একই পরিবারের তিনজন হলেন, ইসলামপুর উপজেলার ইন্দুল্লামারী এলাকার মোরশেদ আলম (২৫), তার স্ত্রী ইকরামা (২৩) এবং তাদের আট মাস বয়সী মেয়ে রিফা।

স্থানীয় সূত্রে জানা যায়, মেলান্দহ থেকে একটি অটোরিকশা জামালপুরের দিকে যাচ্ছিল। পথে পেছন দিক থেকে আসা একটি ট্রাক অটোরিকশাটিকে চাপা দেয়। একই সময় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলও দুর্ঘটনার কবলে পড়ে। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।

পরে আহতদের উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নেওয়া হলে সেখানে শওকত হাসান লিখন নামে আরও একজনের মৃত্যু হয়।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম মাহমুদুল হক জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহত ও আহতদের উদ্ধার করে। এ ঘটনায় ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে।
advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর