advertisement
advertisement

‘ইনশাআল্লাহ’ থেকে ‘আলহামদুলিল্লাহ’: আল-সাইদের এই উত্থান কীভাবে?


ধরলা পোস্ট | প্রতিবেদক: DharlaPost প্রকাশিত: ৭ নভেম্বর ২০২৬, ৮:০০ পূর্বাহ্ণ
‘ইনশাআল্লাহ’ থেকে ‘আলহামদুলিল্লাহ’: আল-সাইদের এই উত্থান কীভাবে?

মিশিগানে মুসলিম-আমেরিকান সিনেটর হিসেবে আবদুল আল-সাইদের বিজয় ডেমোক্র্যাট দলের ভেতর ক্ষমতা-ভরকেন্দ্রে বড় ধরনের অদলবদলের ইঙ্গিত দিচ্ছে।

advertisement

মিশিগানের সিনেট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী মাইক রজার্সকে হারিয়ে জয়ী হয়েছেন চিকিৎসক আবদুল আল–সাইদ। যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম মুসলিম হিসেবে সিনেটর নির্বাচিত হয়েছেন তিনি। তাঁর এই জয় অনেক মুসলিম আমেরিকানের কাছে আনন্দ ও আশার কারণ হয়ে উঠেছে।মিশিগানের মুসলিম সম্প্রদায়ের কাছে আবদুল আল–সাইদ পরিচিত মুখ।

২০১৮ সালে গভর্নর পদে নির্বাচন থেকে শুরু করে স্থানীয় মসজিদে জুমার খুতবা—বিভিন্ন কর্মকাণ্ডের মধ্য দিয়ে তিনি দীর্ঘদিন ধরেই সম্প্রদায়ের সঙ্গে যুক্ত। নির্বাচনী প্রচারের সময়ও তিনি শুধু মুসলিমদের নয়, মিশিগানের সব মানুষের পক্ষে কাজ করার অঙ্গীকার করেছিলেন।

প্রচারের চাপ বাড়লেও মানুষের সঙ্গে তাঁর ব্যক্তিগত যোগাযোগ ও আন্তরিকতা বজায় ছিল।যুক্তরাষ্ট্রে মুসলিম রাজনীতিকদের প্রায়ই এমনভাবে দেখা হয়, যেন নির্বাচনের আগে মসজিদে যাওয়া কিংবা সালাম দেওয়া তাঁদের সমর্থন পাওয়ার জন্য যথেষ্ট।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর