ফুলবাড়ীতে প্রধান শিক্ষক সৌরেন্দ্র গোস্বামীর জন্মদিন ঘিরে শুভাকাঙ্ক্ষীদের শুভেচ্ছা
ধরলা পোস্ট |
প্রতিবেদক:
DharlaPost
প্রকাশিত: ৭ নভেম্বর ২০২৬, ১১:৫২ অপরাহ্ণ
ছবি-ধরলা পোস্ট
নিজস্ব প্রতিবেদক, ধরলা পোস্ট :
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বালারহাট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৌরেন্দ্র গোস্বামী (পল্টু)র শুভ জন্মদিন পারিবারিক আনন্দঘন পরিবেশে উদযাপন করা হয়েছে। জন্মদিন উপলক্ষে নিজ বাড়িতে পরিবারের সদস্যরা কেক কেটে ও নানা আয়োজনে দিনটি উদযাপন করেন। এদিকে, তার শুভ জন্মদিন উপলক্ষে আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও শুভাকাঙ্ক্ষীরা সামাজিক যোগাযোগমাধ্যমে তার ছবি পোস্ট করে জন্মদিনের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। শুভ জন্মদিনে সহকর্মী, পরিচিতজন ও শুভানুধ্যায়ীদের শুভেচ্ছা-ভালোবাসায় দিনটি হয়ে ওঠেছে আনন্দমুখর।
সৌরেন্দ্র গোস্বামী (পল্টু) ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের বালারহাট এলাকার প্রয়াত শিবেন্দ্র গোস্বামী (বলাই ঠাকুর)-এর জ্যেষ্ঠ পুত্র। তিনি বালারহাট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন।
জন্মদিনে তার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও কর্মময় জীবনের উত্তরোত্তর সাফল্য কামনা করেছেন স্বজন, বন্ধু-বান্ধব, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা।
এদিকে, ধরলা পোস্ট অনলাইন মাল্টিমিডিয়া পরিবারের পক্ষ থেকেও গুণী এই প্রধান শিক্ষকের শুভ জন্মদিনের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। তার আগামী দিনগুলো পরিবারসহ সুখ, শান্তি ও সমৃদ্ধিতে ভরে উঠুক এমন প্রত্যাশা সবার। শুভ জন্মদিন সৌরেন্দ্র গোস্বামী (পল্টু ঠাকুর)