নেত্রকোনার পূর্বধলা উপজেলা ছাত্রদলের সদ্য বহিষ্কৃত আহ্বায়ক সালমান রহমান
নেত্রকোনার পূর্বধলায় কাভার্ড ভ্যান থামিয়ে চাঁদা দাবি, টাকা না পেয়ে চালক ও সহকারীকে মারধর করে সোয়েটার লুটের অভিযোগে ছাত্রদলের এক নেতার বিরুদ্ধে মামলা হয়েছে।অভিযুক্ত ব্যক্তির নাম সালমান রহমান। তিনি উপজেলা ছাত্রদলের আহ্বায়ক। এ ঘটনার পর দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাঁকে বহিষ্কার করেছে নেত্রকোনা জেলা ছাত্রদল।আজ মঙ্গলবার সকালে পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে শনিবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে উপজেলার গোহালাকান্দা ইউনিয়নের মাঝিপাড়া এলাকায় রাধাগোবিন্দ মন্দিরের সামনের সড়কে এ ঘটনা ঘটে।এদিকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে রোববার রাতে সালমান রহমানকে বহিষ্কার করে নেত্রকোনা জেলা ছাত্রদল।
জেলা ছাত্রদলের সভাপতি অনিক মাহমুদ চৌধুরী প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন।অভিযোগের বিষয়ে জানতে সালমান রহমানের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়।এ ঘটনায় আকন্দ ফ্যাশন সোয়েটারের পরিচালক হারুন রশিদ বাদী হয়ে গত রোববার রাতে পূর্বধলা থানায় মামলা করেন।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।