advertisement
advertisement

নিষেধাজ্ঞা প্রত্যাহার ও ইরানের অর্থছাড়ের প্রস্তাব দেওয়ার কথা অস্বীকার ট্রাম্পের


ধরলা পোস্ট | প্রতিবেদক: DharlaPost প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ণ
নিষেধাজ্ঞা প্রত্যাহার ও ইরানের অর্থছাড়ের প্রস্তাব দেওয়ার কথা অস্বীকার ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

advertisement

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে নিষেধাজ্ঞা প্রত্যাহার ও জব্দকৃত অর্থছাড়ের প্রস্তাব দিয়েছেন বলে একটি প্রতিবেদন প্রকাশ করেছিল মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস। তবে গতকাল সোমবার ট্রাম্প এ কথা অস্বীকার করেছেন।ট্রাম্প তাঁর সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেছেন, ‘অ্যাক্সিওস এইমাত্র একটি খবর প্রকাশ করেছে যে ট্রাম্প ইরানকে নিষেধাজ্ঞা প্রত্যাহার ও জব্দকৃত অর্থছাড়ের প্রস্তাব দিয়েছেন। এটি সত্য নয়।

আমি তাদের কোনো প্রস্তাব দিইনি।’অ্যাক্সিওসের ওই প্রতিবেদনে বলা হয়, ইরান পারমাণবিক কর্মসূচি নিয়ে সুনির্দিষ্ট পদক্ষেপ নিলে দেশটির ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং জব্দকৃত অর্থছাড় করতে রাজি আছেন ট্রাম্প। প্রতিবেদনে নাম প্রকাশ না করা কয়েকজন মার্কিন কর্মকর্তার বরাত দেওয়া হয়।ট্রাম্প ওই প্রতিবেদনকে ‘ভুয়া’ বলে আখ্যা দেন।

একই সঙ্গে সংবাদমাধ্যমটির প্রতিবেদনটি প্রত্যাহার করে নেওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি।ট্রাম্প এমন এক সময়ে এসব কথা বলেছেন, যখন নিউইয়র্কে কাতারের মধ্যস্থতাকারীদের সঙ্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির বৈঠকের প্রস্তুতি চলছিল।গত সপ্তাহে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে নিউইয়র্কে যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তাদের মধ্যে বৈঠক হয়েছিল।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর