advertisement
advertisement

ডাকাতিয়া নদীতে ৭৩৬ দখলদার, আছে বরফকল, চালকল ও গুদাম  


ধরলা পোস্ট | প্রতিবেদক: DharlaPost প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ণ
ডাকাতিয়া নদীতে ৭৩৬ দখলদার, আছে বরফকল, চালকল ও গুদাম  

চাঁদপুর শহরে নতুন বাজার-পুরান বাজার সেতুর নিচে ডাকাতিয়া নদীর তীর অবৈধভাবে দখল করে ভবনগুলো তৈরি করা হয়েছে। সম্প্রতি তোলা

advertisement

চাঁদপুরের ডাকাতিয়া নদীতে কত দখলদার রয়েছে, এর কোনো সুনির্দিষ্ট তালিকা এত দিন সরকারি কোনো সংস্থার কাছে ছিল না। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) ও চাঁদপুর জেলা প্রশাসনের যৌথ জরিপে উঠে এসেছে, দখলদারের সংখ্যা কমপক্ষে ৭৩৬। জরিপটি গত বছর হয়েছে। নদীর সীমানার ভেতরে থাকা দখলদারদের উচ্ছেদ করতে শিগগিরই অভিযান শুরু করা হবে বলে জানিয়েছে জেলা প্রশাসন।

দখলদারদের পাশাপাশি কারা নদী দূষণ করছে, সেই তালিকাও করেছে বিআইডব্লিউটিএ ও চাঁদপুর জেলা প্রশাসন। দূষণকারীদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে বলে জেলা প্রশাসন সূত্র জানিয়েছে। চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ প্রথম আলোকে বলেন, ‘যারাই ডাকাতিয়া নদী ও তীর অবৈধভাবে দখল করে রেখেছে, আমরা প্রশাসনকে বলেছি সবাইকে যেন দ্রুত পদক্ষেপ নিয়ে উচ্ছেদ করা হয়।

কাউকেই যেন ছাড় দেওয়া না হয়।’ দখলদারদের তালিকায় চাঁদপুর নতুন বাজার এলাকার ইলামা শাহরিন বরফকল, নিউ পূবালী অটো রাইস মিল ও বিসমিল্লাহ অটো রাইস মিলসহ বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান রয়েছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর