advertisement
advertisement

বিদায় ঘরছাড়া সাংবাদিক সাইদুর রহমান


ধরলা পোস্ট | প্রতিবেদক: DharlaPost প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:১০ পূর্বাহ্ণ
বিদায় ঘরছাড়া সাংবাদিক সাইদুর রহমান

সাইদুর রহমান

advertisement

সোমবার (২১ সেপ্টেম্বর) ভোররাতে রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান মারা গেলেন। হাসপাতাল থেকে তাঁর লাশ এনে নগরের দরগাপাড়ায় বাসার সামনে এনে রাখা হলো। সেদিন রাজশাহীতে ভ্যাপসা গরম। কয়েকটা মাছি এসে ভোঁ মেরে চলে গেল। জানাজা হবে বিকেলে। এতক্ষণ কীভাবে লাশ রাখা হবে? কয়েকজন সাংবাদিক চেষ্টা করছিলেন খাটিয়ার নিচে বরফ দেওয়া যায় কি না।

রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মামুন চেষ্টা করছিলেন একটা অ্যাম্বুলেন্সে পাওয়া যায় কি না। সুবিধা করতে না পেরে তাঁরা কয়েকজন ছুটে গেলেন রাজশাহী জেলা প্রশাসকের কাছে। তিনি তৎক্ষণাৎ একটি অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে দিলেন। সাংবাদিকেরা তাঁর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে চলে এলেন।এই সাইদুর রহমান ছিলেন রাজশাহীর একটি বনেদি পরিবারের সন্তান। নানা মাদার বখশ অবিভক্ত বাংলার প্রাদেশিক আইন পরিষদের সদস্য ছিলেন।

তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অন্যতম প্রতিষ্ঠাতা।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর