advertisement
advertisement

প্রেসিডেন্ট জিয়ার শাসনামলে ভারতের মুম্বাই থেকে ছিনতাই হওয়া বিমান নেমেছিল ঢাকায়, এরপর ১০৫ ঘণ্টার উত্তেজনা


ধরলা পোস্ট | প্রতিবেদক: DharlaPost প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৫ অপরাহ্ণ
প্রেসিডেন্ট জিয়ার শাসনামলে ভারতের মুম্বাই থেকে ছিনতাই হওয়া বিমান নেমেছিল ঢাকায়, এরপর ১০৫ ঘণ্টার উত্তেজনা

ঢাকায় জাপানি বিমান ডিসি–৪

advertisement

২৮ সেপ্টেম্বর ১৯৭৭। জিয়াউর রহমান তখন বাংলাদেশের প্রেসিডেন্ট এবং প্রধান সামরিক আইন প্রশাসক (সিএমএলএ)। বেলা সাড়ে ১১টায় কর্তৃপক্ষের অসম্মতি উপেক্ষা করেই তৎকালীন ঢাকা বিমানবন্দরে অবতরণ করে সশস্ত্র বামপন্থী সংগঠন ‘জাপানিজ রেড আর্মির’ ছিনতাই করা জাপান এয়ারলাইনসের ডিসি-৮ মডেলের যাত্রীবাহী বিমান। এরপর ছিনতাইকারীদের ৬০ লাখ ডলারের মুক্তিপণসহ দুই দাবি নিয়ে উত্তেজনাকর পরিস্থিতি চলে ১০৫ ঘণ্টা ৪৩ মিনিট।

বাংলাদেশের মধ্যস্থতায় ছিনতাইকারীদের দাবি পূরণের মাধ্যমে সেই ঘটনায় শেষ পর্যন্ত বেঁচে গিয়েছিল বিমানে থাকা ১৫১ জন মানুষের প্রাণ।ভারতের বোম্বাই (বর্তমানে মুম্বাই) বিমানবন্দর থেকে ফ্লাইট নম্বর ৪৭২-এর ডিসি-৮ বিমানটি প্যারিস থেকে মুম্বাই হয়ে ব্যাংককে যাচ্ছিল। সেখান থেকে বাংলাদেশ সময় ২৮ সেপ্টেম্বর সকাল ৬টা ৪০ মিনিটে উড্ডয়নের ১৩ মিনিট পরই ছিনতাইয়ের ঘটনা ঘটে।

ছিনতাইকারীরা বিমানটিকে প্রথমে ভারতের কলকাতা বিমানবন্দরে অবতরণ করানোর চেষ্টা করে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর