advertisement
advertisement

তথ্য কমিশন গঠন নিয়ে বাংলাদেশ একটি বিব্রতকর বিশ্বরেকর্ডের মুখোমুখি: ইফতেখারুজ্জামান


ধরলা পোস্ট | প্রতিবেদক: DharlaPost প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ৪:৫৪ অপরাহ্ণ
তথ্য কমিশন গঠন নিয়ে বাংলাদেশ একটি বিব্রতকর বিশ্বরেকর্ডের মুখোমুখি: ইফতেখারুজ্জামান

আন্তর্জাতিক তথ্য জানার অধিকার ২০২৬ উপলক্ষ্যে তথ্য অধিকার ফোরাম আয়োজিত তথ্য অধিকার সম্মেলনে অংশগ্রহণকারী অতিথিরা। আজ মঙ্গলবার রাজধানীর ফার্মগেটে দ্য ডেইলি স্টার সেন্টারে

advertisement

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেছেন, আইনগত বাধ্যবাধকতা থাকা সত্ত্বেও দুই বছর দুই মাস ধরে তথ্য কমিশন না থাকায় বাংলাদেশ একটি বিব্রতকর বিশ্বরেকর্ডের মুখোমুখি হয়েছে। পৃথিবীর আর কোনো দেশে এত দীর্ঘ সময় তথ্য কমিশন না থাকার নজির নেই।আজ মঙ্গলবার রাজধানীর ফার্মগেটে দ্য ডেইলি স্টার সেন্টারে আয়োজিত তথ্য অধিকার সম্মেলনে অংশ নিয়ে এ কথা বলেন ইফতেখারুজ্জামান।

আন্তর্জাতিক তথ্য জানার অধিকার ২০২৬ উপলক্ষে এই সম্মেলনের আয়োজন করে তথ্য অধিকার ফোরাম।এক মাসের মধ্যে স্বাধীন তথ্য কমিশন গঠন করা হবে: তথ্য উপদেষ্টাইফতেখারুজ্জামান বলেন, আগের অন্তর্বর্তী সরকারের সময়ও তথ্য কমিশন গঠনের জন্য তাঁরা বারবার অনুরোধ করেছেন। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পরও সাত মাস পার হয়ে গেছে। দুই সরকারের আমলেই বিষয়টি ঝুলে আছে। এটি আইনের লঙ্ঘন।

তিনি প্রশ্ন তোলেন, সাধারণ মানুষ আইন ভাঙলে বিচার ও শাস্তির মুখোমুখি হয়।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর