সময়টা ২০০৮ সাল। এক ভ্রমণদিনে স্ত্রী শিরিন চৌধুরীকে সঙ্গে নিয়ে এসে পৌঁছেছিলাম ইতালির টাস্কানিতে—প্রকৃতির অপার সৌন্দর্য, মধ্যযুগের ইতিহাস, রেনেসাঁর শিল্প আর আধুনিক বিজ্ঞানের উন্মেষ যেখানে শতাব্দীর পর শতাব্দী ধরে পাশাপাশি পথ হেঁটেছে। কিছু জায়গার সঙ্গে আমাদের পরিচয় হয় সেখানে পা রাখারও অনেক আগে। বইয়ের পাতায়, ছবির ফ্রেমে, কিংবা কারও বলা গল্পে একটু একটু করে তার একটি মানচিত্র আঁকা হয়ে যায় মনের ভেতর।
তাই সেখানে পৌঁছে মনে হয় না, প্রথমবার এলাম; বরং মনে হয়, বহুদিনের চেনা কোনো জায়গায় ফিরে এলাম। টাস্কানি আমার কাছে ছিল তেমনই এক ফিরে পাওয়া ভূখণ্ড।সেই কল্পনার প্রথম দৃশ্যটি ছিল পিসা। দূর থেকে চোখে পড়েছিল পৃথিবীর বিস্ময়কর স্থাপত্যগুলোর অন্যতম হেলে পড়া শ্বেতমর্মর মিনার—সোজা হয়ে দাঁড়ানোর চিরাচরিত নিয়মকে যেন অগ্রাহ্য করে শতাব্দীর পর শতাব্দী ধরে একদিকে নত হয়ে আছে।
তার পাশে ক্যাথেড্রাল ও ব্যাপ্টিস্ট্রি, আর শহরের বুক দিয়ে নীরবে বয়ে চলেছে আরনো নদী।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।