৫৯৫ খ্রিষ্টাব্দের কাছাকাছি সময়ে সম্পন্ন হওয়া নবীজির প্রথম বিবাহের ঘটনা সিরাতের শুধু একটি পারিবারিক অধ্যায় নয়; এটি মক্কার সামাজিক ও অর্থনৈতিক সমীকরণে এক নতুন মাত্রা যোগ করে।দ্বিতীয় শাম সফর থেকে ফেরার পর তাঁর সততা ও বাণিজ্যিক প্রজ্ঞায় মুগ্ধ হয়ে খাদিজা (রা.) এই বিবাহে এগিয়ে আসেন।বিবাহের সময়কালদ্বিতীয় শাম সফর থেকে ফেরার দুই-আড়াই মাস পর এই বিবাহ সম্পন্ন হয়।
সিরিয়ার বুসরা থেকে গ্রীষ্মকালীন কাফেলাটি মক্কায় ফিরে আসে আনুমানিক আগস্ট ৫৯৫ খ্রিষ্টাব্দে (২৮ হিজরি পূর্বের সফর মাসের শেষ ভাগে)।জ্যোতির্বৈজ্ঞানিক ও হিজরি পূর্ব পঞ্জিকার পর্যালোচনায় দেখা যায়, বিবাহটি সম্পন্ন হয়েছিল ২৮ হিজরি পূর্ব সনের রবিউল আউয়াল মাসের প্রথমার্ধে (সেপ্টেম্বর–অক্টোবর ৫৯৫ খ্রিষ্টাব্দ)।
(ইবনে সাদ,আত-তাবাকাতুল কুবরা, ১/১৩১, দারু সাদির, বৈরুত, ১৯৬৮)বিবাহকালে নবীজির বয়স তখন পঁচিশ বছরের কিছু বেশি (২৫ বছর ২ মাস); যেহেতু তাঁর জন্ম ৫৩ হিজরি পূর্বের রবিউল আউয়াল মাসে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।