advertisement
advertisement

আকিজ ফ্লাওয়ার মিলসের ১০ বছর পূর্তি উদ্‌যাপন 


ধরলা পোস্ট | প্রতিবেদক: DharlaPost প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ৫:৪৬ অপরাহ্ণ
আকিজ ফ্লাওয়ার মিলসের ১০ বছর পূর্তি উদ্‌যাপন 

আকিজ ফ্লাওয়ার মিলসের ১০ বছর পূর্তি উৎসব ও বিক্রয় সম্মেলন সম্প্রতি ঢাকার শেরাটন হোটেলে অনুষ্ঠিত হয়েছে। এতে আকিজ ইনসাফ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এস কে জামিল উদ্দিন, পরিচালক রেজওয়ানা আফরোজ, উপদেষ্টা আশরাফুল বারি ও মুসলিম চৌধুরী এবং আকিজ ফ্লাওয়ার মিলসের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) অনুপ কুমার সাহা উপস্থিত ছিলেন

advertisement

আকিজ ফ্লাওয়ার মিলসের ১০ বছর পূর্তি উৎসব ও বিক্রয় সম্মেলন সম্প্রতি ঢাকার হোটেল শেরাটনে অনুষ্ঠিত হয়েছে। এতে দেশজুড়ে ছড়িয়ে থাকা কোম্পানিটির পরিবেশক, বিক্রয় প্রতিনিধি, করপোরেট গ্রাহক ও বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কোম্পানিটির এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, ১০ বছর পূর্তির এই আয়োজনে প্রধান অতিথি ছিলেন আকিজ ইনসাফ গ্রুপের এমডি এস কে জামিল উদ্দিন।

এ ছাড়া উপস্থিত ছিলেন আকিজ ইনসাফ গ্রুপের পরিচালক রেজওয়ানা আফরোজ, উপদেষ্টা আশরাফুল বারি ও মুসলিম চৌধুরী এবং আকিজ ফ্লাওয়ার মিলসের সিইও অনুপ কুমার সাহা। এস কে জামিল উদ্দিন গত বছরগুলোতে কোম্পানির উল্লেখযোগ্য সাফল্যের জন্য সর্বস্তরের কর্মকর্তা–কর্মচারীদের ধন্যবাদ জ্ঞাপন করেন। বিজ্ঞপ্তিতে বলা হয় আকিজ ফ্লাওয়ার মিলস আকিজ ইনসাফ গ্রুপের একটি সহযোগী প্রতিষ্ঠান।

পণ্যের মান, উদ্ভাবন ও দীর্ঘমেয়াদি অংশীদারত্বের প্রতিশ্রুতিতে প্রতিষ্ঠানটি ১০ বছর ধরে দেশের বাজারে কাজ করছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর