advertisement
advertisement

নারীকে পণ্য হিসেবে উপস্থাপনের অভিযোগ, দক্ষিণি সিনেমা নিয়ে তুমুল বিতর্ক


ধরলা পোস্ট | প্রতিবেদক: DharlaPost প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ৬:৩০ অপরাহ্ণ
নারীকে পণ্য হিসেবে উপস্থাপনের অভিযোগ, দক্ষিণি সিনেমা নিয়ে তুমুল বিতর্ক

‘দ্য প্যারাডাইস’–এর দৃশ্য। আইএমডিবি

advertisement

‘দশরা’র সাফল্যের পর আবারও একসঙ্গে নানি ও পরিচালক শ্রীকান্ত ওডেলা—খবরটি প্রকাশের পর থেকেই ‘দ্য প্যারাডাইস’ নিয়ে আগ্রহ তৈরি হয়েছিল। তার ওপর ১৯৮০-এর দশকের সেকেন্দ্রাবাদ, প্রান্তিক একটি জনগোষ্ঠীর পরিচয় ও অধিকার ফিরে পাওয়ার লড়াই, অন্ধকার আবহ, বড় পরিসরের অ্যাকশন এবং অনিরুদ্ধ রবিচন্দরের সংগীত—সব মিলিয়ে প্রত্যাশার পারদ ছিল বেশ উঁচু।

২৪ সেপ্টেম্বর সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তির পর অবশ্য সেই প্রত্যাশার সঙ্গে দর্শক-সমালোচকের প্রতিক্রিয়ার বেশ ফারাক দেখা যায়। নানির অভিনয়, সিনেমাটোগ্রাফি, আবহ ও অ্যাকশন দৃশ্যের প্রশংসা করেছেন অনেকে। আবার গল্প বলার ধরন, অতিরিক্ত সহিংসতা, নারী চরিত্রের উপস্থাপন ও দ্বিতীয়ার্ধের দুর্বলতা নিয়ে উঠেছে প্রশ্ন। এমন তীব্র প্রতিক্রিয়া নানিকেও অবাক করেছে।

অভিনেতার ভাষ্য, ১৮ বছরের ক্যারিয়ারে ৩৩টি সিনেমা করার পর এমন প্রতিক্রিয়ার মুখে তিনি আগে কখনো পড়েননি।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর