advertisement
advertisement

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল আবার পেছাল, দ্রুত বিচারের দাবিতে আদালত প্রাঙ্গণে মানববন্ধন


ধরলা পোস্ট | প্রতিবেদক: DharlaPost প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ৪:৩৮ অপরাহ্ণ
সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল আবার পেছাল, দ্রুত বিচারের দাবিতে আদালত প্রাঙ্গণে মানববন্ধন

সালমান শাহ

advertisement

চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ আবার পিছিয়েছে। প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৫ নভেম্বর নতুন তারিখ ধার্য করেছেন আদালত। এ নিয়ে মামলার তদন্ত প্রতিবেদন জমার তারিখ দশমবারের মতো পেছাল। এদিন আদালত প্রাঙ্গণে সালমান শাহর ভক্তরা দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন করেন।মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দিন ধার্য ছিল।

তবে প্রতিবেদন দাখিল করতে পারেননি মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পরিদর্শক মো. জিয়াউল মোর্শেদ। এর পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানা নতুন তারিখ দেন।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক (এসআই) শাহ আলম প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন।সালমান শাহ: অপমৃত্যু থেকে হত্যা মামলা, ডন গ্রেপ্তার, ৩০ বছরে আর যা হলোএদিন আদালত প্রাঙ্গণে সালমান শাহর ভক্তরা দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন করেন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর