হুতিদের আক্রমণে জ্বালানিবাজারে নতুন অস্থিরতা তৈরি হয়েছে
হুতিদের সাম্প্রতিক হামলা তেল সরবরাহে নতুন ও বিপজ্জনক ঝুঁকি তৈরি করেছে। এতে লোহিত সাগর ও বাব আল-মানদেব প্রণালির নিরাপত্তা নিয়ে উদ্বেগ বেড়েছে। এটি এমন একটি গুরুত্বপূর্ণ সমুদ্রপথ, যেটি ব্যবহার করে হরমুজ প্রণালির ওপর নির্ভরতা এড়ানো যায়। অথচ হরমুজ প্রণালিও এখন নানা কারণে চাপের মধ্যে রয়েছে। সৌদি আরবের পূর্ব-পশ্চিম তেল পাইপলাইন মেরামতের কাজ চলছে। কিন্তু তাতে সামগ্রিক ঝুঁকি কমেনি।
বরং বাকি তেল রপ্তানির পথগুলোর ওপর আরও চাপ তৈরি হয়েছে। এতে আবারও স্পষ্ট হয়েছে, তেলের ওপর নির্ভরশীল অর্থনীতি কতটা ঝুঁকিপূর্ণ। প্রতিবারের তেলসংকট আমাদের একই দুর্বলতার কথা মনে করিয়ে দেয়। আমাদের জরুরি পরিবহনব্যবস্থা এমন একটি জ্বালানির ওপর নির্ভরশীল, যা বিশ্ববাজারে কেনাবেচা হয়। আবার সেই তেলের বড় অংশ আসে রাজনৈতিকভাবে অস্থিতিশীল অঞ্চল থেকে। গত ৬০ বছরে এই মৌলিক দুর্বলতার খুব বেশি পরিবর্তন হয়নি।
তবে এবার পরিস্থিতি কিছুটা ভিন্ন।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।