সাভারে কর্মক্ষেত্রে তৈরি বিশেষ ডেস্কে বসে কাজ করছেন রাশিদুল হাসান
সপ্তাহের প্রথম কর্মদিবস। অফিসের সবাই কাজে ব্যস্ত। একটি ডেস্কে তাকাতেই চোখ আটকে গেল। কারণ, অফিসের অন্য ডেস্কের চেয়ে ওই ডেস্ক আলাদা। সেখানে নিচু চেয়ারে বসে দুই পা দিয়ে ল্যাপটপে কাজ করে যাচ্ছেন এক ব্যক্তি।সামনে এগিয়ে পরিচয় দিয়ে কথা হয় ওই ব্যক্তির সঙ্গে। জানালেন, তাঁর নাম রাশিদুল আজম। তবে সহকর্মীরা তাঁকে রাসেল নামেই ডাকেন।আলাপের এক পর্যায়ে রাশিদুল জানালেন, জন্মের সময় থেকেই দুই হাত নেই তাঁর।
শারীরিক প্রতিবন্ধিতা সত্ত্বেও পড়াশোনা চালিয়ে গেছেন। স্নাতকোত্তর শেষ করে চাকরি নেন একটি বেসরকারি প্রতিষ্ঠানে। এরপর আরেকটি প্রতিষ্ঠানে দুই বছর চাকরি করে বর্তমান কর্মস্থলে যোগ দেন। ২০০৫ সাল থেকে এই প্রতিষ্ঠানে কাজ করছেন।২১ বছর ধরে একটি প্রতিষ্ঠানে কাজ করার কারণ এখানকার কর্মপরিবেশ। একজন প্রতিবন্ধী ব্যক্তির জন্য চলাফেরা, বসার জায়গা ও সর্বোপরি নীতিনির্ধারকদের ইতিবাচক দৃষ্টিভঙ্গি প্রয়োজন।
এই প্রতিষ্ঠানে তাঁর শতভাগ পেয়েছেন বলে জানিয়েছেন রাশিদুল।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।