advertisement
advertisement

চুয়াডাঙ্গায় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে ছুরিকাঘাতে ব্যবসায়ী নিহত


ধরলা পোস্ট | প্রতিবেদক: DharlaPost প্রকাশিত: ২ অক্টোবর ২০২৬, ১০:১৯ অপরাহ্ণ
চুয়াডাঙ্গায় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে ছুরিকাঘাতে ব্যবসায়ী নিহত

ছুরিকাঘাত

advertisement

চুয়াডাঙ্গার দামুড়হুদায় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের ছুরিকাঘাতে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার কার্পাসডাঙ্গা কবরস্থান মোড় এলাকায় ওই ঘটনা ঘটে।নিহত মধু আলী (৫২) উপজেলার আরামডাঙ্গা গ্রামের মৃত সিরাজুল ইসলামের ছেলে।

তিনি পেশায় একজন ক্ষুদ্র ফল ব্যবসায়ী ছিলেন।স্থানীয় লোকজন জানায়, আজ সন্ধ্যার পর কার্পাসডাঙ্গা কবরস্থান মোড়ের মুচি বটতলায় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে ফল ব্যবসায়ী মধু আলীর সঙ্গে সবজি ব্যবসায়ী মামুনের কথা–কাটাকাটি হয়। এ সময় মামুন উত্তেজিত হয়ে মধু আলীকে ছুরি দিয়ে আঘাত করেন। তাঁকে উদ্ধার করে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।জরুরি বিভাগের চিকিৎসক মো. শামসুজ্জোহা বলেন, হাসপাতালে আনার আগেই মধু আলীর মৃত্যু হয়েছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর