নিয়োগপত্রের জন্য দপ্তরে দপ্তরে ঘুরছেন প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক পদে চূড়ান্তভাবে উত্তীর্ণ মিশন আচার্য
নিজস্ব ভিটেবাড়ি না থাকা মিশন আচার্য অবশেষে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে চাকরি পেতে যাচ্ছেন। প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন আজ শুক্রবার রাতে শিক্ষা মন্ত্রণালয়ের এ সিদ্ধান্ত মুঠোফোনে প্রথম আলোকে জানিয়েছেন।রাশেদ খাঁন বলেন, মিশন আচার্যকে নিয়ে প্রথম আলো পত্রিকার অনলাইন সংস্করণে প্রকাশিত সংবাদটি তাঁর ও মন্ত্রণালয়ের দৃষ্টিগোচর হয়েছে। রাশেদ খাঁনের নিজ এলাকার ছেলে মিশন আচার্য।
সংবাদটি দেখামাত্র তিনি শিক্ষামন্ত্রীর সঙ্গে কথা বলেছেন।রাশেদ খাঁন বলেন, অনেকে ঠিকানা গোপন করে চাকরি নেন। পরে বিষয়টি নিয়ে নানা জটিলতা দেখা দেয়। এ কারণে চাকরি প্রার্থীদের যাচাই–বাছাই করা হয়ে থাকে। মিশন আচার্যের ক্ষেত্রেও সেটি করতে গিয়ে স্থায়ী ঠিকানার বিষয়ে জটিলতা দেখা দিয়েছে।ইতিমধ্যে মিশন আচার্যের সঙ্গে তাঁর কথা হয়েছে বলে জানান প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী। তিনি বলেন, মিশন আচার্যকে ঢাকায় আসতে বলা হয়েছে।
রোববার তাঁকে সঙ্গে নিয়ে তিনি মন্ত্রণালয়ে যাবেন।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।