advertisement
advertisement

ছেলের নামে জমি লিখে দেওয়ায় বাবার জানাজা-দাফনে মেয়ের আপত্তি


ধরলা পোস্ট | প্রতিবেদক: DharlaPost প্রকাশিত: ১২ অক্টোবর ২০২৬, ৫:২৯ অপরাহ্ণ
ছেলের নামে জমি লিখে দেওয়ায় বাবার জানাজা-দাফনে মেয়ের আপত্তি

ছেলের নামে জমি লিখে দেওয়ায় বাবার জানাজা-দাফনে মেয়ের আপত্তি

advertisement

গাইবান্ধা প্রতিনিধি, ধরলা পোস্ট: গাইবান্ধার সাদুল্লাপুরে জীবিত থাকা অবস্থায় ছেলেকে সব জমি লিখে দেওয়াকে কেন্দ্র করে বাবার মৃত্যুর পর তাঁর জানাজা ও দাফন নিয়ে জটিলতা ও পারিবারিক বিরোধের সৃষ্টি হয়েছে। বাবার সম্পত্তি থেকে বঞ্চিত করার অভিযোগ তুলে জানাজা ও দাফনে সরাসরি আপত্তি জানিয়েছেন নিহতের মেয়ে।

সোমবার (১২ অক্টোবর) সকালে উপজেলার ধাপেরহাট ইউনিয়নের বোয়ালীদহ গ্রামে এ চাঞ্চল্যকর ঘটনা ঘটে।

মারা যাওয়া বৃদ্ধের নাম নাজির উদ্দিন ব্যাপারী (৭০)। স্থানীয় সূত্র ও স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রায় এক বছর আগে নাজির উদ্দিন তাঁর মালিকানাধীন চার বিঘা জমি একমাত্র ছেলে ইদ্রিস আলীর (৪০) নামে লিখে দেন। কিন্তু মেয়ে হালিমা বেগম (৫০) কোনো জমি না পাওয়ায় দীর্ঘদিন ধরেই ক্ষোভ প্রকাশ করে আসছিলেন।

রোববার (১১ অক্টোবর) বেলা দুইটার দিকে বার্ধক্যজনিত কারণে নাজির উদ্দিন মৃত্যুবরণ করেন। পরদিন সোমবার সকাল ১০টার দিকে স্বজনেরা তাঁর জানাজা ও দাফনের আয়োজন করলে জমি না পাওয়ার ক্ষোভে হালিমা বেগম বাধা ও আপত্তি জানান। এতে শেষকৃত্য সম্পন্ন করা নিয়ে চরম অনিশ্চয়তা দেখা দেয়।

পরিস্থিতি সামাল দিতে স্বজন ও স্থানীয় মাতব্বরেরা মধ্যস্থতায় নামেন। ইদ্রিস আলী তাঁর বোন হালিমা বেগমকে সন্তুষ্ট করতে নগদ দেড় লাখ টাকা দেওয়ার সমঝোতা প্রস্তাব দিলেও সোমবার বিকেল পর্যন্ত বিষয়টি চূড়ান্ত সমাধান হয়নি, ফলে বিকেল ৩টা পর্যন্ত মরদেহ দাফন করা সম্ভব হয়নি।

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর