advertisement
advertisement

নাগেশ্বরীর নুনখাওয়ায় নৌকা বাইচের সেমিফাইনাল ঘিরে বিতর্ক ও অনিশ্চয়তা


ধরলা পোস্ট | প্রতিবেদক: DharlaPost প্রকাশিত: ১২ অক্টোবর ২০২৬, ৬:০১ অপরাহ্ণ
নাগেশ্বরীর নুনখাওয়ায় নৌকা বাইচের সেমিফাইনাল ঘিরে বিতর্ক ও অনিশ্চয়তা

নাগেশ্বরীর নুনখাওয়ায় নৌকা বাইচের সেমিফাইনাল ঘিরে বিতর্ক ও অনিশ্চয়তা

advertisement

নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি, ধরলা পোস্ট: কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার নুনখাওয়ায় অনুষ্ঠিত ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতার সেমিফাইনাল পর্বকে কেন্দ্র করে চরম অনিশ্চয়তা ও জটিলতা তৈরি হয়েছে। ফলাফলের ভিন্নমত নিয়ে একটি প্রতিযোগী নৌকা বাইচস্থল ত্যাগ করায় পুরো টুর্নামেন্ট এগিয়ে নেওয়া নিয়ে চিন্তায় পড়েছে আয়োজক কমিটি।

প্রতিযোগিতা সূত্রে জানা যায়, সেমিফাইনালের একটি খেলায় ঘোগাদহের ‘একতা তরী’ এবং নুনখাওয়ার ‘গণতরী’ মুখোমুখি হয়। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ বাইচ শেষে বিচারকমণ্ডলী ও আয়োজক কমিটি ‘গণতরী’কে বিজয়ী ঘোষণা করে ফাইনালের টিকিট তুলে দেয়। তবে ঘোষিত ফল মেনে না নিয়ে আপত্তি তোলে ‘একতা তরী’র বাইচে অংশগ্রহণকারী দলটি। তারা ম্যাচ ও ফলাফলকে একপাক্ষিক দাবি করে অবিলম্বে ঘটনাস্থল ত্যাগ করে চলে যায়।

এদিকে, টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী সেমিফাইনালের অপর ম্যাচে ‘একতা তরী’র মুখোমুখি হওয়ার কথা ছিল ‘মা-বাবার দোয়া’ নামের অপর একটি নৌকার। কিন্তু বিতর্ক তৈরি করে ‘একতা তরী’র মাঝিমাল্লারা চলে যাওয়ায় খেলাটি আপাতত স্থগিত রাখতে বাধ্য হয় আয়োজক দল।

বর্তমানে আয়োজক কমিটির পক্ষ থেকে ‘একতা তরী’কে পুনরায় খেলায় ফিরিয়ে আনার আলোচনা ও চেষ্টা চালানো হচ্ছে। দলটির ইতিবাচক সিদ্ধান্তের ওপর ভিত্তি করেই নির্ধারণ হবে পরবর্তী সূচি। ঐতিহ্যবাহী এই গ্রামবাংলা প্রতিযোগিতার চূড়ান্ত রূপ দেখতে অধীর আগ্রহ ও উৎকণ্ঠা নিয়ে খেলাপ্রেমীরা আয়োজক কমিটির সিদ্ধান্তের অপেক্ষায় প্রহর গুনছেন।

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর