advertisement
advertisement

ফজরের নামাজ শেষে প্রাতঃভ্রমণে বেরিয়ে গাড়িচাপায় স্বামী-স্ত্রী নিহত


ধরলা পোস্ট | প্রতিবেদক: DharlaPost প্রকাশিত: ১৩ অক্টোবর ২০২৬, ৩:৩৬ অপরাহ্ণ
ফজরের নামাজ শেষে প্রাতঃভ্রমণে বেরিয়ে গাড়িচাপায় স্বামী-স্ত্রী নিহত

ছবি সংগৃহীত

advertisement
 ফজরের নামাজ শেষে প্রাতঃভ্রমণে বেরিয়ে সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রী নিহত

ধরলা পোস্ট ডেস্ক:

কুমিল্লার দাউদকান্দিতে ফজরের নামাজ শেষে প্রাতঃভ্রমণে বেরিয়ে অজ্ঞাত গাড়ির চাপায় স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ৭টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি উপজেলার গৌরীপুর ইউনিয়নের হরিপুর মসজিদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, দাউদকান্দি উপজেলার জিংলাতলী গ্রামের মৃত খলিলুর রহমানের ছেলে নজরুল ইসলাম (৬২) ও তাঁর স্ত্রী ঝরনা বেগম (৪৮)।

স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, ফজরের নামাজ শেষে সকালে হাঁটতে বের হন তাঁরা। মহাসড়কের হরিপুর এলাকায় পৌঁছালে দ্রুতগতির একটি অজ্ঞাত গাড়ি তাঁদের চাপা দিয়ে চলে যায়। এতে তাঁরা গুরুতর আহত হয়ে সড়কের পাশে পড়ে থাকেন।

প্রায় এক ঘণ্টা পর অন্য পথচারীরা তাঁদের সড়কের পাশে পড়ে থাকতে দেখে উদ্ধার করেন। পরে স্বজনরা তাঁদের মরদেহ বাড়িতে নিয়ে যান।

দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রেমলাল দাস জানান, অজ্ঞাত গাড়ির চাপায় স্বামী-স্ত্রীর মৃত্যুর খবর তাঁরা পেয়েছেন। মহাসড়কের সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে গাড়িটি শনাক্তের চেষ্টা করা হবে।

সূত্র: দৈনিক ইত্তেফাক
advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর