কুড়িগ্রামে অনুসন্ধান ও উদ্ধার উপকরণ সামগ্রী বিতরণ
ধরলা পোস্ট |
প্রতিবেদক:
DharlaPost
প্রকাশিত: ১৫ অক্টোবর ২০২৬, ৭:২৯ অপরাহ্ণ
ছবি সংগৃহীত
কুড়িগ্রামে অনুসন্ধান ও উদ্ধার উপকরণ সামগ্রী বিতরণ
ধরলা পোস্ট ডেস্ক : ১৫-১০-২০২৬
কুড়িগ্রামের উলিপুর উপজেলার হাতিয়া ইউনিয়ন পরিষদে বন্যা কবলিত ৩টি ওয়ার্ডে ১৮ ধরণের অনুসন্ধান ও উদ্ধার কাজ পরিচালনার উপকরণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুর দুইটায় বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উলিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এ টি এম আরিফ।
এসময় আরও উপস্থিত ছিলেন হাতিয়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান শামসুল হক, দাতা সংস্থা হ্যান্ডিক্যাপ ইন্টারন্যাশনালের এরিয়া ম্যানেজার খন্দকার আবু তাহের মো. সিদ্দিকুর রহমান, স্থানীয় সংস্থা মহিদেব যুব সমাজ কল্যাণ সমিতির উপপরিচালক মো. মইনুল হক, ম্যানেজার শাহ আলম, প্রজেক্ট অফিসার জাহাঙ্গীর আলম, হাতিয়া ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা হারুন অর রশীদ সরকার প্রমুখ।
স্থানীয় বাস্তবায়নকারী সংস্থা মহিদেব যুব সমাজ কল্যাণ সমিতি কর্তৃক পরিচালিত 'বাংলাদেশের জলবায়ু সৃষ্ট দুর্যোগ মোকাবিলায় অন্তর্ভুক্তিমূলক স্থানীয়ভাবে পরিচালিত পদক্ষেপ' প্রকল্পের আওতায় হাতিয়া ইউনিয়নে বন্যাকবলিত ৪, ৫ ও ৯নং ওয়ার্ডে এসব উপকরণ বিতরণ করা হয়।
উপকরণ সামগ্রীর মধ্যে রয়েছে উদ্ধার বক্স, স্ট্রেচার, হ্যান্ডমাইক, লাইফ জ্যাকেট, লাইফ বয়া, টর্সলাইট, প্রাথমিক চিকিৎসার বাক্স ও উপকরণ, দঁড়ি, নাইফ দা, করাত, তালাচাবি, হ্যাকস ব্লেড, পরিমাপ ফিতা, ৯টি পতাকা, হুইল চেয়ার, রেইনকোট, ত্রিপল ও বড় ট্রাংক।