advertisement
advertisement

কুড়িগ্রামে কোচ-অটোরিকশার সংঘর্ষে শিশুর মৃত্যু, গুরুতর আহত ৩


ধরলা পোস্ট | প্রতিবেদক: DharlaPost প্রকাশিত: ২৬ অক্টোবর ২০২৬, ১১:৩১ অপরাহ্ণ
কুড়িগ্রামে কোচ-অটোরিকশার সংঘর্ষে শিশুর মৃত্যু, গুরুতর আহত ৩

ছবি-সংগৃহীত

advertisement

কুড়িগ্রাম প্রতিনিধি: 

কুড়িগ্রামের কাঁঠালবাড়ীতে ঢাকাগামী কোচের ধাক্কায় যাত্রীবাহী অটোরিকশার এক শিশু যাত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় অটোরিকশাচালকসহ তিনজন আহত হয়েছেন। তাঁদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর। আহতদের উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সোমবার (২৬ অক্টোবর) রাত ৯টার দিকে কুড়িগ্রাম-রংপুর মহাসড়কের কাঁঠালবাড়ী বিদ্যা কানন স্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশুর নাম মনিকা (৭)।

স্থানীয় সূত্রে জানা গেছে, কুড়িগ্রাম থেকে ঢাকাগামী একটি কোচ পেছন থেকে যাত্রীবাহী অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে অটোরিকশার চার যাত্রী আহত হন। পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশু মনিকাকে মৃত ঘোষণা করেন। আহতদের মধ্যে তিনজনকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে তাৎক্ষণিকভাবে আহত ব্যক্তিদের নাম-পরিচয় জানা যায়নি। কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক নুর শাহে নেওয়াজ জানান, হাসপাতালে তিনজনকে আনা হয়েছিল। তাঁদের মধ্যে এক শিশুকে মৃত অবস্থায় পাওয়া যায়। আহতদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ (ওসি-তদন্ত) আব্দুর রহিম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর