advertisement
advertisement

রংপুরে দাঁড়িয়ে থাকা ডাম্প ট্রাকে কুড়িগ্রামগামী কোচের ধাক্কা, নিহত ৩ আহত ১৮


ধরলা পোস্ট | প্রতিবেদক: DharlaPost প্রকাশিত: ২৮ অক্টোবর ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ণ
রংপুরে দাঁড়িয়ে থাকা ডাম্প ট্রাকে কুড়িগ্রামগামী কোচের ধাক্কা, নিহত ৩ আহত ১৮

ছবি সংগৃহীত

advertisement

ধরলা পোস্ট ডেস্ক:

রংপুরের মিঠাপুকুরে ঢাকা-রংপুর মহাসড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে বাসের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন।

বুধবার (২৮ অক্টোবর) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার বৈরাগীগঞ্জ এলাকায় শাহ আমানত পেট্রোল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা থেকে কুড়িগ্রামগামী খান পরিবহনের একটি বাস মহাসড়কে দাঁড়িয়ে থাকা ট্রাককে ধাক্কা দেয়। পরে বাসটি সড়কের আইল্যান্ডে ধাক্কা খেয়ে দুমড়েমুচড়ে যায়।

এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। আহতদের হাসপাতালে নেওয়ার পর আরও দুজন মারা যান। দুর্ঘটনায় আহত ১০ থেকে ১২ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পীরগঞ্জের বড়দরগাহ হাইওয়ে পুলিশের ইনচার্জ মোয়াজ্জেম হোসেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। দুর্ঘটনার পর বাস ও ট্রাক আটক করেছে পুলিশ।

তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের পরিচয় জানা যায়নি।
advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর