advertisement
advertisement

রাজারহাটে ডিবির অভিযানে ৬০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার


ধরলা পোস্ট | প্রতিবেদক: DharlaPost প্রকাশিত: ২৯ অক্টোবর ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
রাজারহাটে ডিবির অভিযানে ৬০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

ছবি-সংগৃহীত

advertisement
কুড়িগ্রাম প্রতিনিধি ও ধরলা পোস্ট : 
কুড়িগ্রামের রাজারহাটে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) মাদকবিরোধী অভিযানে ৬০ পিস ইয়াবাসহ মোঃ জেলহক নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার ছিনাই ইউনিয়নের কিসামত ছিনাই এলাকায় ধরলা নদীর পাড় থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মোঃ জেলহক কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বাসিন্দা। তিনি মৃত জাইমুদ্দীর ছেলে।
কুড়িগ্রাম জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে জেলা গোয়েন্দা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় রাজারহাট থানা এলাকায় অভিযান চালিয়ে ৬০ পিস ইয়াবাসহ একজনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে।
এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে রাজারহাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
জেলায় মাদক নির্মূলে জেলা পুলিশের আইনগত কার্যক্রম অব্যাহত থাকবে জানিয়ে ওসি মোঃ রেজাউল করিম মাদকবিরোধী কার্যক্রমে সবার সম্মিলিত সহযোগিতা কামনা করেন।
advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর