advertisement
advertisement

গাইবান্ধার সুন্দরগঞ্জে স্ত্রীর পরকীয়ার অভিযোগ জানার পর স্বামীর মৃত্যু


ধরলা পোস্ট | প্রতিবেদক: DharlaPost প্রকাশিত: ৩০ অক্টোবর ২০২৬, ২:১৮ অপরাহ্ণ
গাইবান্ধার সুন্দরগঞ্জে স্ত্রীর পরকীয়ার অভিযোগ জানার পর স্বামীর মৃত্যু

ছবি সংগৃহীত

advertisement

ধরলা পোস্ট ডেস্ক:

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় স্ত্রীর বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ জানার পর স্ট্রোকে আক্রান্ত হয়ে আবুল কাশেম (হাফেজ) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে উপজেলার সর্বানন্দ ইউনিয়নের উত্তর সাহাবাজ ঠাকুরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আবুল কাশেম ওই গ্রামের মৃত ওছিমুদ্দির ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, আবুল কাশেমের স্ত্রী রোকসানা বেগমের সঙ্গে বামনডাঙ্গা ইউনিয়নের সাতগিরী গ্রামের আনোয়ার ড্রাইভার নামে এক ব্যক্তির দীর্ঘদিন ধরে অনৈতিক সম্পর্ক রয়েছে বলে অভিযোগ ছিল। বুধবার (২৮ অক্টোবর) রাত ১১টার পর আনোয়ার ওই বাড়িতে প্রবেশ করলে বাড়ির লোকজন ও স্থানীয় বাসিন্দারা তাঁদের একই ঘরে দেখতে পান। পরে তাঁদের আটক করা হয় বলে জানা গেছে।

ঘটনার সময় আবুল কাশেম ঢাকায় অবস্থান করছিলেন। খবর পেয়ে তিনি রাতেই বাড়ির উদ্দেশে রওনা দেন। বৃহস্পতিবার সকাল ৮টার দিকে বাড়িতে পৌঁছে স্ত্রীর বিরুদ্ধে ওঠা অভিযোগ ও আটকের বিষয়টি জানতে পারেন। এরপর তিনি স্ট্রোকে আক্রান্ত হয়ে মারা যান বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

এদিকে, এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শোকের পাশাপাশি চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

অন্যদিকে, ঘটনার পর স্থানীয় বাসিন্দা, সুধীজন ও সংশ্লিষ্ট ইউপি সদস্যদের উপস্থিতিতে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে আনোয়ার ড্রাইভারকে ৫০ হাজার টাকা জরিমানা করে বামনডাঙ্গা ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য মো. রানু মিয়ার জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে।

এ বিষয়ে জানতে সর্বানন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জহুরুল ইসলামের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি।
advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর