advertisement
advertisement

কুড়িগ্রামে ইয়াবা ও হিরোইনসহ আইনজীবী দম্পতিসহ আটক ৩


ধরলা পোস্ট | প্রতিবেদক: DharlaPost প্রকাশিত: ৩০ অক্টোবর ২০২৬, ২:৩৬ অপরাহ্ণ
কুড়িগ্রামে ইয়াবা ও হিরোইনসহ আইনজীবী দম্পতিসহ আটক ৩

ছবি সংগৃহীত

advertisement
ধরলা পোস্ট ডেস্ক :

কুড়িগ্রাম সদর উপজেলায় অভিযান চালিয়ে ইয়াবা ও হেরোইনসহ এক আইনজীবী ও তার স্ত্রীসহ তিনজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেলে সদর উপজেলার খলিলগঞ্জ এলাকার ওয়াপদাপাড়ায় একটি বসতবাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন- কুড়িগ্রাম আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট মো. আলমগীর হোসেন (৪৫), তার স্ত্রী মোছা. ডলি (৩০) এবং ভূরুঙ্গামারী উপজেলার ব্যাপারীটারী এলাকার মো. শাহেদ মাহমুদ শাকিল (৩০)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, অভিযানে আলমগীর হোসেনের কাছ থেকে ১৯০ পিস ইয়াবা, তার স্ত্রী ডলির কাছ থেকে ৫১টি হেরোইনের পুরিয়া এবং শাহেদ মাহমুদ শাকিলের কাছ থেকে পাঁচ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

অভিযানে মোট ১৯৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে, যার ওজন ১৯ দশমিক ৫ গ্রাম। এ ছাড়া পলিথিনসহ উদ্ধার করা হেরোইনের ওজন চার গ্রাম। জব্দ করা মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য ৯৮ হাজার ৫০০ টাকা।

কুড়িগ্রাম জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মো. শাহ নেওয়াজ জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। পরে তাদের কুড়িগ্রাম সদর থানায় পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর