advertisement
advertisement

কুড়িগ্রাম জেলা এনসিপি নেতা মাহমুদুল হাসান জুয়েলকে শোকজ


ধরলা পোস্ট | প্রতিবেদক: DharlaPost প্রকাশিত: ৪ নভেম্বর ২০২৬, ৯:০২ অপরাহ্ণ
কুড়িগ্রাম জেলা এনসিপি নেতা মাহমুদুল হাসান জুয়েলকে শোকজ

ছবি সংগৃহীত

advertisement
ধরলা পোস্ট:

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কুড়িগ্রাম জেলা আহ্বায়ক কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান জুয়েলকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে দলটির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি।

মঙ্গলবার (৩ নভেম্বর) কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির দপ্তর সম্পাদক সাদিয়া ফারজানা দিনারের স্বাক্ষরিত নোটিশে তাঁকে এ নির্দেশ দেওয়া হয়।

নোটিশে জুয়েলের বিরুদ্ধে সংগঠনের নীতিবিরোধী অবস্থান ও সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগ আনা হয়েছে। এসব অভিযোগের ভিত্তিতে তাঁর বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, তা জানতে চেয়েছে দলটির কেন্দ্রীয় কমিটি।

নোটিশ অনুযায়ী, আগামী তিন কার্যদিবসের মধ্যে সংশ্লিষ্ট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও কেন্দ্রীয় দপ্তর বরাবর লিখিত আত্মপক্ষ সমর্থন, ব্যাখ্যা এবং প্রয়োজনীয় তথ্য-প্রমাণ জমা দিতে হবে।

তবে নোটিশে তাঁর বিরুদ্ধে আনা অভিযোগের সুনির্দিষ্ট বিবরণ উল্লেখ করা হয়নি।
advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর