আন্তর্জাতিক শিক্ষার্থী ভর্তিতে নতুন লক্ষ্য নির্ধারণ করেছে দক্ষিণ কোরিয়া। দেশটি এবার ৪ লাখ বিদেশি শিক্ষার্থী নেওয়ার পরিকল্পনা করেছে। এর আগে ২০২৭ সালের মধ্যে ৩ লাখ আন্তর্জাতিক শিক্ষার্থী নেওয়ার লক্ষ্য থাকলেও নির্ধারিত সময়ের দুই বছর আগেই ২০২৫ সালের মাঝামাঝি সময়ে সেই লক্ষ্যমাত্রা পূরণ হয়। বিদেশি শিক্ষার্থীদের সংখ্যা আরও বাড়াতে দেশটির সরকার শিক্ষার্থী ভিসাব্যবস্থায়ও পরিবর্তন আনছে।
প্রস্তাবিত পরিবর্তনে কোরীয় ভাষায় দক্ষতাকে বেশি গুরুত্ব দেওয়া হবে। এর মাধ্যমে শিক্ষার্থীদের পড়াশোনায় সাফল্য, দেশটির সমাজে খাপ খাওয়ানো এবং কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর লক্ষ্য নেওয়া হয়েছে।কোন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা কবে, নিন জেনে আন্তর্জাতিক শিক্ষার্থীর সংখ্যা লক্ষ্যমাত্রা ছাড়িয়েছেদক্ষিণ কোরিয়া ৩ লাখ আন্তর্জাতিক শিক্ষার্থী নেওয়ার লক্ষ্য নির্ধারণ করেছিল।
তবে ২০২৫ সালের মাঝামাঝি সময়েই দেশটি এই লক্ষ্য পূরণ করে, নির্ধারিত সময়ের দুই বছর আগে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।