advertisement
advertisement

কুড়িগ্রামে পৌর কর্মচারীকে ছুরিকাঘাতে হত্যা, স্ত্রী গুরুতর আহত


ধরলা পোস্ট | প্রতিবেদক: DharlaPost প্রকাশিত: ৭ নভেম্বর ২০২৬, ৭:৩৯ অপরাহ্ণ
কুড়িগ্রামে পৌর কর্মচারীকে ছুরিকাঘাতে হত্যা, স্ত্রী গুরুতর আহত

ছবি সংগৃহীত

advertisement
ধরলা পোস্ট:

কুড়িগ্রাম পৌরসভার এক কর্মচারীকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। এ ঘটনায় তাঁর স্ত্রীও গুরুতর আহত হয়েছেন। শনিবার (৭ নভেম্বর) বিকেলে জেলা শহরের কলেজ মোড় এলাকায় পৌর টাউন হলের সামনে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম মনছুর আলী। তিনি পৌর শহরের বাস টার্মিনালসংলগ্ন ছয় আনিপাড়া এলাকার বাসিন্দা। আহত তাঁর স্ত্রী মল্লিকা বেগম (৫৫)। তাঁকে গুরুতর অবস্থায় কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, পৌর টাউন হলের ফটকের সামনে মনছুর আলীর সঙ্গে এক যুবকের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ওই যুবক ছুরি দিয়ে তাঁকে আঘাত করেন। স্বামীকে রক্ষা করতে এগিয়ে গেলে তাঁর স্ত্রী মল্লিকা বেগমও ছুরিকাঘাতে আহত হন।

পরে স্থানীয় লোকজন দুজনকে উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক মনছুর আলীকে মৃত ঘোষণা করেন।

পুলিশ জানায়, অভিযুক্ত যুবকের নাম শাহনেওয়াজ সানি। তিনি পৌর শহরের সরদারপাড়া এলাকার বাসিন্দা। ঘটনার পর স্থানীয় লোকজন তাঁকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন।

কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানান, অভিযুক্ত যুবককে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর