গরম থেকে স্বস্তি পেতে মাথায় পানি দিচ্ছেন এক রিকশাচালক
দেশের কোথাও আজ রোববার তাপপ্রবাহ না থাকলেও গতকালের চেয়ে গরম বেড়েছে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজধানী ঢাকাসহ দেশের তিন স্থানে। এ তাপমাত্রা তাপপ্রবাহের কাছাকাছি হওয়ায় গরমের অনুভূতি অনেক বেশি। আবহাওয়াবিদেরা বলছেন, বাতাসের অত্যধিক আর্দ্রতার জন্য গরমের অনুভূতি এত বেশি হচ্ছে। আজকের মতো আগামীকাল সোমবারও গরম থাকবে। আগামীকাল গরম আজকের চেয়ে বাড়তে পারে।
আজ রাজধানীর সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। একই তাপমাত্রা ছিল খুলনা ও চাঁদপুরে।যদি কোনো এলাকার তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াসের বেশি হয়, তখন সেখানে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে বলে ধরা হয়। সেই অনুযায়ী আজ কোথাও নেই। কিন্তু এই তাপমাত্রাও অনেকটা অসহনীয়, এমনটাই বলেন আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছা। তিনি আজ প্রথম আলোকে বলেন, তাপপ্রবাহ না থাকলেও গরমের অনুভূতি অনেক বেশি।
এ সময়টার বৈশিষ্ট্যই এমন।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।