advertisement
advertisement

পথশিশুদের এসএসসি পর্যন্ত পড়িয়ে পুরস্কার পেল মজার ইশকুল


ধরলা পোস্ট বাংলা | প্রতিবেদক: Md Abu Sayed প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ৬:০৯ অপরাহ্ণ
পথশিশুদের এসএসসি পর্যন্ত পড়িয়ে পুরস্কার পেল মজার ইশকুল

‘ফ্রম স্ট্রিট টু এসএসসি: ট্রান্সফর্মিং দ্য লাইভস অব স্ট্রিট চিলড্রেন থ্রু এডুকেশন অ্যান্ড ডিগনিটি’ প্রকল্পের জন্য বাংলাদেশ প্রজেক্ট ম্যানেজমেন্ট অ্যাওয়ার্ডস ২০২৬-এ চ্যাম্পিয়ন হয়েছে মজার ইশকুল

advertisement

পথশিশু ও সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার আওতায় এনে এসএসসি পর্যন্ত এগিয়ে নেওয়ার উদ্যোগের স্বীকৃতি পেয়েছে মজার ইশকুল। ‘ফ্রম স্ট্রিট টু এসএসসি: ট্রান্সফর্মিং দ্য লাইভস অব স্ট্রিট চিলড্রেন থ্রু এডুকেশন অ্যান্ড ডিগনিটি’ প্রকল্পের জন্য বাংলাদেশ প্রজেক্ট ম্যানেজমেন্ট অ্যাওয়ার্ডস ২০২৬-এ চ্যাম্পিয়ন হয়েছে প্রতিষ্ঠানটি।

‘প্রজেক্ট অব দ্য ইয়ার-সোশ্যাল ইমপ্যাক্ট-মিডিয়াম’ ক্যাটাগরিতে এই পুরস্কার পেয়েছে তারা।প্রজেক্ট ম্যানেজমেন্ট ইনস্টিটিউট (পিএমআই) বাংলাদেশ চ্যাপ্টার এই পুরস্কার দিয়েছে। গতকাল শনিবার র‍্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেন ঢাকার গ্র্যান্ড বলরুমে পুরস্কার দেওয়া হয়। সেখানে বাংলাদেশ প্রজেক্ট ম্যানেজমেন্ট সিম্পোজিয়াম অ্যান্ড অ্যাওয়ার্ডস ২০২৬-এর গালা অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল।

অনুষ্ঠানে মজার ইশকুলের প্রতিনিধিদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।মজার ইশকুলের ‘ফ্রম স্ট্রিট টু এসএসসি’ প্রকল্পের লক্ষ্য ছিল সুবিধাবঞ্চিত ও পথশিশুদের শিক্ষার সঙ্গে যুক্ত করা।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর