advertisement
advertisement

শিশুর কানে সংক্রমণ হলে কী করবেন


ধরলা পোস্ট বাংলা | প্রতিবেদক: Md Abu Sayed প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ৭:২১ অপরাহ্ণ
শিশুর কানে সংক্রমণ হলে কী করবেন

সর্দি-কাশি বা ভাইরাসজনিত সংক্রমণের পর কানের সংক্রমণ হওয়া খুবই সাধারণ

advertisement

কানে সংক্রমণ বা কান পাকা রোগ শিশুদের সাধারণ একটি স্বাস্থ্যসমস্যা। বিশেষ করে ছয় মাস থেকে দুই বছর বয়সী শিশুদের মধ্যে এটি বেশি দেখা যায়। সময়মতো শনাক্ত করতে পারলে এবং সঠিক ব্যবস্থাপনায় এ সমস্যা সহজেই নিয়ন্ত্রণে আনা সম্ভব। কখন সন্দেহ করবেনশিশুর কানে সংক্রমণ হলে কিছু লক্ষণ বোঝা যায়। বারবার কানে হাত দেওয়া বা কান টানা, বিশেষ করে যেসব ছোট শিশু ব্যথার কথা বলতে পারে না, তাদের ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত।

অস্বাভাবিক খিটখিটে ভাব বা কান্নাকাটি, বিশেষত শুয়ে থাকা অবস্থায় বেড়ে যাওয়া একটি গুরুত্বপূর্ণ উপসর্গ। কারণ, শোয়া অবস্থায় কানের ভেতরের চাপ বেড়ে যায়। জ্বর, ঘুমে ব্যাঘাত, খাওয়ায় অনীহা এবং কান থেকে তরল বা পুঁজ নিঃসরণও সাধারণ লক্ষণ।কেন শিশুদের বেশি হয়শিশুদের কানের গঠনই এর মূল কারণ। কান ও গলার মাঝে সংযোগকারী নালি (ইউস্টাচিয়ান টিউব) শিশুদের ক্ষেত্রে ছোট, সরু ও প্রায় সমান্তরাল অবস্থানে থাকে।

ফলে গলা বা নাকের সংক্রমণ সহজেই কানে ছড়িয়ে পড়ে এবং তরল জমে যাওয়ার প্রবণতা বেশি থাকে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর