প্রাধ্যক্ষের পদত্যাগসহ কয়েক দফা দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের ফটকে শিক্ষার্থীদের বিক্ষোভ। রোববার দুপুরে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ শামসুজ্জোহা হলে বিষধর সাপে কামড়ানো শিক্ষার্থীকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়েছে। সাপে কামড়ানোর পর অ্যান্টিভেনম দিয়ে প্রথমে সাধারণ ওয়ার্ডে রাখা হলেও পরিস্থিতি বিবেচনায় পরে তাঁকে আইসিইউতে নেওয়া হয়।এদিকে হলের মধ্যে ঘুমন্ত এক শিক্ষার্থীকে সাপে কামড়ানোর ঘটনার পর প্রাধ্যক্ষের পদত্যাগসহ কয়েক দফা দাবিতে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা।
রোববার বেলা দুইটার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে তাঁরা বিক্ষোভ শুরু করেন।
এর আগে হলের বিভিন্ন স্থানে দাবিসংবলিত প্রচারপত্র ও পোস্টার সাঁটিয়ে তাঁরা প্রাধ্যক্ষের কার্যালয়ে তালা ঝুলিয়ে দেন।কর্মসূচি থেকে প্রাধ্যক্ষের পদত্যাগের দাবিসহ দ্রুত সাপ প্রতিরোধী জাল স্থাপন, হলের চারপাশের ঝোপঝাড় ও আবর্জনা পরিষ্কার এবং সাপের উপদ্রব ঠেকাতে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানান।হল সংসদের সাধারণ সম্পাদক (জিএস) সোয়াইব হোসেন বলেন, ‘হলে আগেও শিক্ষার্থীর মশারির ওপরে বিষধর সাপ দেখা গেছে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।