‘৫৬’ লেখা প্ল্যাকার্ড হাতে শিক্ষার্থীদের বিক্ষোভ। আজ বেলা আড়াইটার দিকে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে
সদ্য সাবেক উপাচার্যকে পুনর্বহালের দাবিতে এবার ‘৫৬’ লেখা প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ ও সমাবেশ করেছেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তাঁরা এ কর্মসূচির নাম দিয়েছেন ‘প্রশ্নযাত্রা’। কর্মসূচিতে তাঁরা ৫৬ দিনের মধ্যেই কেন অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে অপসারণ করা হয়েছে, তা জানতে চেয়েছেন। আজ রোববার বেলা দুইটার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনে থেকে বিক্ষোভ শুরু হয়।
এটি বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার থেকে বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা চত্বর ঘুরে আবার শহীদ মিনারে শেষ হয়। এরপর শিক্ষার্থীরা সেখানে সমাবেশ করেন। উপাচার্যকে পুনর্বহালের দাবিতে আন্দোলনের আজ সপ্তম দিন। ষষ্ঠ দিনের মতো আজও বিশ্ববিদ্যালয়ের ক্লাস ও পরীক্ষা হয়নি। কর্মসূচিতে শিক্ষার্থীরা বলেন, অধ্যাপক সায়েম অত্যন্ত গ্রহণযোগ্য শিক্ষক ও উপাচার্য ছিলেন। তাঁর ৫৬ দিনের নেতৃত্বে চুয়েট দ্রুত এগিয়ে যাওয়ার পথে ছিল।
কিন্তু হঠাৎ তাঁকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত তাঁরা কোনোভাবেই মেনে নিতে পারছেন না।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।