আজ বেলা ১১টার দিকে মিছিল নিয়ে শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নেন নিয়োগবঞ্চিত প্রার্থীরা। ঢাকা, ২৭ সেপ্টেম্বর
নিয়োগপত্র পাওয়ার দাবিতে প্রায় ৯ ঘণ্টা অবস্থান কর্মসূচি পালনের পর শাহবাগ ছেড়েছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হয়েও নিয়োগপত্র না পাওয়া প্রার্থীরা।আজ রোববার রাত আটটার দিকে নিয়োগবঞ্চিত প্রার্থীরা শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে থেকে সরে যান। তবে দাবি পূরণ না হলে আগামীকাল সোমবার সকাল ১০টা থেকে আবারও শাহবাগে অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন তাঁরা।
আন্দোলনকারী প্রার্থীরা জানান, আগামীকাল সকাল ৯টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে জড়ো হবেন তাঁরা। এরপর সকাল ১০টায় শাহবাগে কর্মসূচি শুরু করবেন। এর মধ্যে তাঁদের সবার নিয়োগ নিশ্চিত হলে তাঁরা সেখানে জড়ো হয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে কর্মসূচি শেষ করবেন।
আর নিয়োগ নিশ্চিত না হলে আবারও অবস্থান কর্মসূচি পালন করবেন।আজ সকাল ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে জড়ো হতে শুরু করেন নিয়োগবঞ্চিত প্রার্থীরা।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।