advertisement
advertisement

১৫ হাজার রান আর ৫৫তম সেঞ্চুরি: কোহলির দিনে ওয়েস্ট ইন্ডিজকে উড়িয়ে দিল ভারত


ধরলা পোস্ট | প্রতিবেদক: DharlaPost প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৬ অপরাহ্ণ
১৫ হাজার রান আর ৫৫তম সেঞ্চুরি: কোহলির দিনে ওয়েস্ট ইন্ডিজকে উড়িয়ে দিল ভারত

শচীন টেন্ডুলকারের পর ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে মাত্র দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে কোহলি স্পর্শ করলেন ১৫ হাজার রানের মাইলফলক।

advertisement

তিরুঅনন্তপুরমের গ্রিনফিল্ড আন্তর্জাতিক স্টেডিয়াম। ওয়েস্ট ইন্ডিজের ২৯৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ভারত তখন জয়ের দিকে ছুটছে। আলজারি জোসেফের একটা লাফিয়ে ওঠা বলকে অবলীলায় মিডউইকেটের দিকে পুল করে বাউন্ডারিতে পাঠালেন বিরাট কোহলি। একই সঙ্গে পা রাখলেন ক্রিকেট ইতিহাসের এক দুর্লভ অভিজাত ক্লাবে।

শচীন টেন্ডুলকারের পর ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে মাত্র দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে কোহলি স্পর্শ করলেন ১৫ হাজার রানের মাইলফলক।টেন্ডুলকার ১৫ হাজার রান পূর্ণ করেছিলেন ৩৭৭ ইনিংসে। এই কিংবদন্তিকে ছাড়িয়ে কোহলি মাইলফলক ছুঁলেন ৩০৩ ইনিংসেই। শুধু তাই নয়, ওয়ানডেতে ৮ হাজার থেকে ১৫ হাজার, সব মাইলফলকেই দ্রুততম কোহলি।মিলার-বাভুমার সেঞ্চুরিতে অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ দক্ষিণ আফ্রিকারএখানেই থেমে থাকেননি কিংবদন্তি ভারতীয় ব্যাটসম্যান।

পরে পেয়ে যান নিজের ৫৫তম ওয়ানডে সেঞ্চুরিও।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর