advertisement
advertisement

নদীর দেশ, ভ্রমণের নতুন দিগন্ত: বাংলাদেশে রিভার ট্যুরিজমের সম্ভাবনা


ধরলা পোস্ট | প্রতিবেদক: DharlaPost প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ৭:৫২ অপরাহ্ণ
নদীর দেশ, ভ্রমণের নতুন দিগন্ত: বাংলাদেশে রিভার ট্যুরিজমের সম্ভাবনা

বাংলাদেশে নদী শুধু ভূগোলের অংশ নয়; জীবন, সংস্কৃতি আর স্মৃতিরও অবিচ্ছেদ্য সঙ্গী।

advertisement

এবারের বিশ্ব পর্যটন দিবসের প্রতিপাদ্য ‘পর্যটন পুনর্নির্মাণে ডিজিটাল এজেন্ডা এবং কৃত্রিম বুদ্ধিমত্তা’। অর্থাৎ প্রযুক্তি ব্যবহার করে পর্যটনকে আরও আধুনিক, সহজলভ্য ও টেকসই করে তোলার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। তবে বাংলাদেশের বাস্তবতায় সবচেয়ে সম্ভাবনাময় খাতগুলোর একটি হতে পারে নদী ও নৌ পর্যটন।সাম্প্রতিক সময়ে হাওর ও নদীকেন্দ্রিক হাউসবোট ভ্রমণের জনপ্রিয়তা উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

উঁচু পাহাড়ে ট্রেকিং কিংবা সমুদ্রসৈকতে ঘুরে বেড়ানোর চেয়ে নদীর বুকে ভেসে বেড়ানোর অভিজ্ঞতা অনেকের কাছেই বেশি স্বস্তিদায়ক। নৌকায় বসে শান্ত জলের ওপর আকাশের প্রতিচ্ছবি দেখতে দেখতে দুই তীরের বদলে যাওয়া প্রকৃতি উপভোগ করার প্রশান্তি একেবারেই আলাদা।বাংলাদেশে নদী শুধু ভূগোলের অংশ নয়; জীবন, সংস্কৃতি আর স্মৃতিরও অবিচ্ছেদ্য সঙ্গী।ভোরের আলো যখন পদ্মার বুকে নরম সোনালি রেখা আঁকে, মেঘনার ঢেউ তখনো রাতের গল্প বয়ে নিয়ে চলে।

সিরাজগঞ্জের নদীর পাড় থেকে কিশোরগঞ্জ হয়ে সুনামগঞ্জের হাওর কোথাও জেলের জাল, কোথাও পালতোলা নৌকা, কোথাও নদীর ধারে কাশফুলের সারি।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর