advertisement
advertisement

বিরোধী দলকে সঙ্গে নিয়ে সংবিধান সংশোধনের পরামর্শ সম্পাদকদের


ধরলা পোস্ট | প্রতিবেদক: DharlaPost প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৫ অপরাহ্ণ
বিরোধী দলকে সঙ্গে নিয়ে সংবিধান সংশোধনের পরামর্শ সম্পাদকদের

সংবাদপত্রের সম্পাদক ও জ্যেষ্ঠ সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করে সংবিধান সংশোধন-সম্পর্কিত বিশেষ কমিটি। আজ রোববার সংসদ ভবনের ক্যাবিনেট কক্ষে

advertisement

সংবিধান সংশোধন প্রক্রিয়ায় বিরোধী দলের অংশগ্রহণ নিশ্চিত করে ঐকমত্যের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ দিয়েছেন বিভিন্ন পত্রিকার সম্পাদক ও জ্যেষ্ঠ সাংবাদিকেরা।আজ রোববার সংবিধান সংশোধন–সম্পর্কিত জাতীয় সংসদের বিশেষ কমিটি মতবিনিময় করে সম্পাদক ও জ্যেষ্ঠ সাংবাদিকদের সঙ্গে। সেখানেই এ পরামর্শ এসেছে।

জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে বৈঠকটি অনুষ্ঠিত হয়।সম্পাদক ও জ্যেষ্ঠ সাংবাদিকদের পরামর্শের জবাবে কমিটির পক্ষ থেকে বলা হয়েছে, তাঁরা এই পরামর্শের সঙ্গে একমত। বিরোধী দলকে কমিটিতে যোগ দেওয়ার জন্য বারবার আহ্বান জানানো হয়েছে। বিরোধী দল যখনই কমিটিতে আসবে, তখনই তাদের স্বাগত জানানো হবে।পরে কমিটির সভাপতি স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সাংবাদিকদের মতবিনিময় সম্পর্কে জানান।

তিনি বলেন, আগামী জানুয়ারিতে বছরের প্রথম অধিবেশনে সংবিধান সংশোধন বিল সংসদে আসবে বলে তাঁরা আশা করছেন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর