কুমিল্লা নগরে আবার কিশোর গ্যাংবিরোধী অভিযান চালিয়েছে পুলিশ। গতকাল শনিবার রাতে তোলা
কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে জেলার ১৮টি থানায় আটক ২৫৪ জনের মধ্যে ১৪৬ জনকে মুচলেকায় পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে। অপর ১০৮ জনের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। তাঁদের মধ্যে কিশোর গ্যাং–সংক্রান্ত অপরাধ, মাদক ব্যবসা ও সেবন, নিয়মিত মামলা, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সঙ্গে সম্পৃক্ততা এবং গ্রেপ্তারি পরোয়ানার আসামি রয়েছেন।
কুমিল্লা জেলা পুলিশের মিডিয়া কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান আজ রোববার বিকেলে প্রথম আলোকে এ তথ্য জানান।গতকাল শনিবার রাত আটটা থেকে গভীর রাত পর্যন্ত জেলার ১৮টি থানায় একযোগে এই অভিযান চালানো হয়। এর আগে গত বুধবার রাতেও একইভাবে অভিযান চালিয়ে ৬২৪ জনকে আটক করেছিল পুলিশ। তাঁদের মধ্যে ৪৫১ জনকে মুচলেকায় ছেড়ে দেওয়া হয়।
বাকি ১৭৩ জনের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে ব্যবস্থা নেওয়া হয়েছিল।অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান বলেন, ‘বুধবার ও শনিবার রাতের অভিযানে কুমিল্লার মানুষের মধ্যে স্বস্তি এসেছে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।