advertisement
advertisement

মেয়ে ও দুই ভাতিজিকে নিয়ে মোটরসাইকেলে ঘুরতে বের হয়েছিলেন, পথে মেয়েকে হারালেন বাবা


ধরলা পোস্ট | প্রতিবেদক: DharlaPost প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৯ অপরাহ্ণ
মেয়ে ও দুই ভাতিজিকে নিয়ে মোটরসাইকেলে ঘুরতে বের হয়েছিলেন, পথে মেয়েকে হারালেন বাবা

সড়ক দুর্ঘটনা

advertisement

চট্টগ্রামের পটিয়ায় ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে পহেলা বড়ুয়া (১০) নামের এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় তার বাবা নন্দন বড়ুয়া (৪৫) এবং দুই শিশু গুরুতর আহত হয়েছে। আজ রোববার সন্ধ্যা সোয়া ছয়টার দিকে পটিয়া–পাঁচুরিয়া–কালারপোল সড়কের কোলাগাঁও কাচারী পুকুরপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত পহেলা বড়ুয়া পটিয়ার কোলাগাঁও ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের রত্নঙ্কুর বৌদ্ধবিহার এলাকার পাশের বড়ুয়াপাড়ার বাসিন্দা নন্দন বড়ুয়ার মেয়ে।

আহত দুজন হলো নন্দনের ভাই উদয়ন বড়ুয়ার ছেলে পার্থ বড়ুয়া (৭) ও ছোটন বড়ুয়ার ছেলে তীর্থ বড়ুয়া (৫)।কালারপুল পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) নাহিদ হাসান মৃধা প্রথম আলোকে বলেন, সন্ধ্যা সোয়া ছয়টার দিকে কোলাগাঁও কাচারী পুকুরপাড় এলাকায় ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। মোটরসাইকেলে চারজন আরোহী ছিলেন। দুর্ঘটনায় পহেলা বড়ুয়া গুরুতর আহত হয়।

স্থানীয় লোকজন তাকে ও অপর আহত ব্যক্তিদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর