advertisement
advertisement

বাংলা কিউআর লেনদেনে অক্টোবর থেকে বাড়তি প্রণোদনা পাবে সব মার্চেন্ট


ধরলা পোস্ট | প্রতিবেদক: DharlaPost প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:০০ অপরাহ্ণ
বাংলা কিউআর লেনদেনে অক্টোবর থেকে বাড়তি প্রণোদনা পাবে সব মার্চেন্ট

advertisement

— লেনদেন ব্যর্থ হলে সর্বোচ্চ ৩০ মিনিটের মধ্যে গ্রাহকের হিসাবে টাকা ফেরত দিতে হবে।— ডিসেম্বর থেকে বাংলা কিউআর লেনদেনের বিরোধ নিষ্পত্তির নতুন নীতিমালা কার্যকর হবে।বাংলা কিউআর কোডের মাধ্যমে ডিজিটাল লেনদেন বাড়াতে প্রণোদনার পরিধি বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। আগে ব্যক্তিগত রিটেইল হিসাবের মাধ্যমে যুক্ত ক্ষুদ্র ও প্রান্তিক বিক্রেতা এবং সেবাদানকারী মার্চেন্ট পয়েন্টগুলো এ সুবিধা পেত।

এখন ট্রেড লাইসেন্সধারী সব মার্চেন্ট পয়েন্টকে বাংলা কিউআরের মাধ্যমে ২ হাজার টাকা পর্যন্ত লেনদেনে প্রণোদনা দেওয়া হবে। আগামী অক্টোবর থেকে এ সুবিধা কার্যকর হবে। এটা নিয়ে আজ রোববার একটি প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন নির্দেশনায় প্রণোদনার হার আগের মতোই রাখা হয়েছে।

প্রতিটি যোগ্য বাংলা কিউআরভিত্তিক ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশের (এনপিএসবি) লেনদেনে অ্যাকুয়ারিং প্রতিষ্ঠান লেনদেনের অর্থের শূন্য দশমিক ১০ শতাংশ এবং ইস্যুয়িং প্রতিষ্ঠান শূন্য দশমিক ২০ শতাংশ প্রণোদনা পাবে।সে হিসাবে ১ হাজার টাকার একটি যোগ্য লেনদেনে অ্যাকুয়ারিং প্রতিষ্ঠানের প্রণোদনা হবে ১ টাকা এবং ইস্যুয়িং প্রতিষ্ঠানের ২ টাকা।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর