advertisement
advertisement

নাশকতায় জড়িত সন্দেহে গ্রেপ্তার ভারতীয় নাগরিক আবারও রিমান্ডে


ধরলা পোস্ট | প্রতিবেদক: DharlaPost প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৮ অপরাহ্ণ
নাশকতায় জড়িত সন্দেহে গ্রেপ্তার ভারতীয় নাগরিক আবারও রিমান্ডে

রবিউল ইসলামকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ

advertisement

সন্দেহজনক গতিবিধি এবং সাম্প্রতিক সময়ে দেশজুড়ে নাশকতায় জড়িত সন্দেহে গ্রেপ্তার ভারতীয় নাগরিক রবিউল ইসলামকে (৪৪) আবারও চার দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত। আজ রোববার বিকেলে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালত এ আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন অর রশিদ প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন।

২২ সেপ্টেম্বর ডিবির করা সাধারণ ডায়েরির (জিডি) ভিত্তিতে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় রবিউলকে গ্রেপ্তার দেখানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে উত্তরা পশ্চিম থানার ১১ নম্বর সেক্টরের ১৩ নম্বর সড়কের ৬০ নম্বর বাসার নিচতলা থেকে তাঁকে আটক করা হয়েছিল। ১৪ সেপ্টেম্বর থেকে তিনি বাংলাদেশে অবস্থান করছিলেন২৩ সেপ্টেম্বর রবিউলকে আদালতের মাধ্যমে চার দিনের রিমান্ডে নেওয়া হয়।

রিমান্ড শেষে আজ তাঁকে আদালতে হাজির করে দ্বিতীয় দফায় সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন পুলিশের একই দলের উপপরিদর্শক মেজবাহ উদ্দিন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর