advertisement
advertisement

জং ধরা হ্যান্ডকাফে রক্তাক্ত হচ্ছে হাত, আদালতে হাজিরা শেষে বললেন সাবেক প্রতিমন্ত্রী পলক


ধরলা পোস্ট | প্রতিবেদক: DharlaPost প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:১০ পূর্বাহ্ণ
জং ধরা হ্যান্ডকাফে রক্তাক্ত হচ্ছে হাত, আদালতে হাজিরা শেষে বললেন সাবেক প্রতিমন্ত্রী পলক

আদালতে হাজিরা শেষে কারাগারে নেওয়া হচ্ছে প্রতিমন্ত্রী প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ পলককে

advertisement

আদালতে হাজিরা শেষে তাঁকে কারাগারে পাঠানোর জন্য হাজতখানা থেকে বের করা হলে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের সাবেক প্রতিমন্ত্রী প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ পলক দুই হাত দেখিয়ে বললেন, জং ধরা হ্যান্ডকাফে রক্তাক্ত হচ্ছে হাত।দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় আজ সোমবার কারাগার থেকে আদালতে এসে হাজিরা দেন প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ পলক।

ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ শাহজাহান কবিরের আদালতে হাজিরা শেষে তাঁকে কারাগারে পাঠাতে আদালতের হাজতখানা থেকে বের করা হয়। তখন তিনি দুই হাত দেখিয়ে বলেন, ‘জং ধরা হ্যান্ডকাফে রক্তাক্ত হচ্ছে হাত।’এদিন দুদকের মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ধার্য ছিল। এ জন্য তাঁকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। তবে দুদক প্রতিবেদন জমা না দেওয়ায় ২৩ নভেম্বর নতুন দিন ধার্য করা হয়েছে।

পরে পুলিশি প্রহরায় তাঁকে আবার কারাগারে পাঠানো হয়েছে।পলকের আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখী প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন।আওয়ামী লীগ সরকার পতনের পর ২০২৪ সালের ১৫ আগস্ট পলককে গ্রেপ্তার করা হয়।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর